প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬


আপিল বিভাগে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত

আপিল বিভাগ তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন। একইসাথে আগামী ১৬ জুন আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন আদালত।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শেষে এ আদেশ দেন। শুরুতেই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান।

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আপিলগুলো শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করা হয়। গত ২১ মে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ৭ এপ্রিল মঙ্গলবার ১৮৫ পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। এর আগে ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেন।