প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬


খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে: কিরন এমপি

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করতেন। তাঁর খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল তা প্রমাণিত। আর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা খাল উন্নয়ন কাজের উদ্বোধনকালে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে আগামী দুই বছরের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। পাশাপাশি চাল ডালের দাম কবে আসবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে। জলাবদ্ধতারও নিরসন ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম দাদন মুন্সী, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।