সাবিয়া ইসলাম সাবিয়া ইসলাম
রিপোর্টার
ঢাকা-ভারত বাস সার্ভিস পুনরায় চালু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
দীঘ দেড় বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ফের চালু হল ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আখাউড়া সীমান্ত দিয়ে পুনরায় মৈত্রী বাসটি ত্রিপুরায় প্রবেশ করলে যাত্রীদের স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, এমডি হেমন্ত দেববর্মা সহ আরো অনেকে।
জানা যায়,২০০১ সালে ঢাকা-আগরতলা-কলকাতা মৈত্রী ও শ্যামলী বাস সার্ভিস চালু হয়েছিল। গত ৫ ই আগস্ট এর পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে সম্পূর্ণরূপে বন্ধ ছিল এই বাস সার্ভিস। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয় বাস সার্ভিস কর্তৃপক্ষ।
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। ফলে আজ মঙ্গলবার থেকে বাস সার্ভিস পুনরায় চালু হয়।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নয়জন যাত্রী নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে মৈত্রী বাসটি ভারতের ত্রিপুরায় প্রবেশ করে। এর আগে গত (২০ ফেব্রুয়ারি) পরীক্ষামূলকভাবে বাসটি ভারতে প্রবেশ করে এবং ২১ ফেব্রুয়ারি পুনরায় বাংলাদেশে ফিরে আসে।

