প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬


শরীয়তপুর-২ আসনের এমপি সফিকুর রহমান কিরণকে এ্যাড. সুলতান নাসিরের শুভেচ্ছা

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-২ (,নড়িয়া-সখিপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুর রহমান কিরণকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী গ্রামের কৃতি সন্তান, শরীয়তপুর জজ কোর্টের এপিপি, শরীয়তপুর জেলা জাসাসের আহবায়ক, শরীয়তপুর-২ আসনে মোঃ সফিকুর রহমান কিরণ-এর নড়িয়া উপজেলার নির্বাচন সংক্রান্ত আইনী সহায়তা টিমের প্রধান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এ্যাড. সুলতান নাসির।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শরীয়তপুর-২ আসনের সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় নির্বাচিত হয়ে তিনি যে আস্থা অর্জন করেছেন, তা এলাকার উন্নয়ন ও অগ্রগতির পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি তার বার্তায় উল্লেখ করেন, “শরীয়তপুর-২ দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও অগ্রগতির প্রত্যাশায় ছিল। আমি বিশ্বাস করি, সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ তাঁর মেধা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, নতুন এমপির নেতৃত্বে শরীয়তপুর-২ আসনে সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে। তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষিখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও তিনি নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন তাঁকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি ও সাহস দান করেন। আমরা সবাই তাঁর পাশে থেকে শরীয়তপুর-২ আসনকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”