
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সারা দেশে সরকারি সাধারণ ছুটি পালিত হবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে। এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি থাকবে।
তবে সরকারি ছুটি হলেও সবাই অবকাশের সুযোগ পাচ্ছেন না। জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী যথারীতি দায়িত্ব পালন করতে হবে।
জরুরি সেবার আওতায় রয়েছে হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান, সমুদ্র ও স্থলবন্দর, বিমানবন্দর, বাংলাদেশ রেলওয়ে, সড়ক গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সেবাসহ অন্যান্য জরুরি সরকারি পরিষেবা।