স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
রিপোর্টার
জেলা জজ আদালতের চার সহকারী আইন কর্মকর্তার পদত্যাগ।

বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি সহকারী কৌঁসুলি পদত্যাগ করেছেন। রোববার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী আইনজীবীরা হলেন- জেলা জজ আদালতের এপিপি মোস্তাইন বিল্লাহ, রফিকুল ইসলাম স্বপন ও এজিপি কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ।
এপিপি মোস্তাইন বিল্লাহ জানান, ব্যক্তিগত চেম্বার পরিচালনার পরে সরকারি দায়িত্ব পালন করা আসলে কষ্টসাধ্য। তাই তিনি পদত্যাগ করেছেন।
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, আমরা চারজন সরকারি সহকারী কৌঁসুলির পদত্যাগপত্র পেয়েছি। বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

