প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬


পরিবারের সকল সদস্যসহ ভোটাধিকার প্রয়োগ করলেন এ্যাড. এবি এম ইব্রাহিম খলিল।

বিশেষ প্রতিনিধি বোরহানউদ্দিন:
ভোলা ২ বোরহানউদ্দিন দৌলতখান আলোচিত-সমালোচিত ব্যাক্তি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এবি এম ইব্রাহিম খলিল পরিবারের সকল সদস্যদের নিয়ে ক্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ১০ ঘটিকায় নিজ কেন্দ্র চর আলগী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে তিনি বলেন এই আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাহেব কে ধানের শীষ উপহার দেয়ায় এলাকাবাসীর দায়িত্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের বিকল্প নেই প্রায় ১ সপ্তাহ ধরে নিজ এলাকার আনাচে কানাচে ধানের শীষের পক্ষে প্রচারণার অভিজ্ঞতায় বলেন গ্রামের মানুষ জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর অবদান খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে তারেক রহমান এর প্লান বাস্তবায়নে ধানের শীষের বিকল্প নেই মর্মে মন্তব্য করেন।
আপনি তো ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন হামলার শিকার হলেন তবুও গত ১ সপ্তাহ প্রচারণা করছেন মানুষ আপনার এই কর্মকাণ্ড কিভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন মানুষ অবশ্যই পজেটিভ দেখবে আর হামলার শিকার হলেও ধানের শীষের বিজয়ে আমরা এক ও অভিন্ন কেন্দ্রের নির্দেশ ও ধানের শীষের ভালবাসাই আমাকে জন্মভূমিতে নিয়ে আসছে মর্মে মন্তব্য করেন।
বাংলাদেশের একাধিক আসনে বিদ্রোহী প্রার্থী আছে আপনি প্রার্থী হননি কেন প্রশ্ন করলে তিনি জানান ধানের শীষ এর সিদ্ধান্তের মালিক বিএনপি চেয়ারম্যানব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর গুম হামলা মামলার শিকার হলাম যেই দলকে ভালবেসে সেই ভালবাসার বিরুদ্ধে যাওয়ার মত মানুষ আমি না।আমি মানুষের পাশে আছি দলের সাথে আছি মানুষের ভালবাসাই আমার পাথেয় দলের দৃষ্টি থাকলে আপনাকে এমপি হতে হবে এমন কিছুনা দলকে সম্মানিত করতে পারলে দলের সিদ্ধান্তে আপনার সম্মান থাকলে দল আপনাকে ছেড়ে যাবেনা এটাই বড় প্রাপ্য।
দলের আদর্শের বিচ্যুতি হবার মত কাজ তিনি কখনো করেননি ভবিষ্যতেও করবেন না মর্মে মন্তব্য করেন।
এছাড়াও তিনি বলেন ধানের শীষের বিজয় হলে উন্নয়ন এর ধারা অব্যাহত থাকবে পাশাপাশি ভোলার ৪ টি আসন আমরা ভোলাবাসী ধানের শীষকে উপহার এর মাধ্যমে তারেক রহমান এর ওয়াদা ভোলা বরিশাল সেতু ভোলার মানুষকে সাথে নিয়ে আদায় করবেন বলে জানান।